বানারীপাড়ায় ইসলামী আন্দোলনের সভাপতি কবির হোসেন খানের জামায়াতে ইসলামীতে যোগদান

আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৮:১১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৮:১১:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ইসলামী আন্দোলনের সভাপতি কবির হোসেন খান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার (আজ) সৈয়দকাঠী ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজিত এক উঠান বৈঠকে হাজারো মানুষের উপস্থিতিতে তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দেন।


সভা চলাকালীন উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে কবির হোসেন খান বলেন, যে দলের কোনো নেতা-কর্মী ইসলামের জন্য রক্ত ঝরায়নি, জেল খাটেনি, এবং সারা বাংলাদেশের মানুষ যখন ইসলামী ঐক্যের দিকে এগিয়ে যাচ্ছিল তখন সেই ঐক্য যারা নষ্ট করেছে,মানুষের আশা-আকাঙ্ক্ষা ভেঙে দিয়েছে,সেখানে কখনো প্রকৃত ইসলাম থাকতে পারে না।


তিনি আরও বলেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিজেকে শুদ্ধ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমার কোনো আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে বলবেন,আমি আরও শুদ্ধ হতে চাই। উঠান বৈঠকে জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্ননসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। কবির হোসেন খানের এই যোগদানকে স্থানীয়ভাবে ইসলামী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]