রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ ব্রিগেডের দায়িত্বপুর্ন এলাকা বদরগঞ্জ ক্যাম্পের আওতাধীন এলাকায় ডোমিনেশন টহল কমান্ডার ক্যাঃ ত্বোহা এবং স্কট কমান্ডার লেঃ নাভিদ এর নেতৃত্বে বদরগঞ্জ থানার গুরুত্বপূর্ণ এলাকায় টহলের পাশাপাশি ভোট কেন্দ্র সমূহ পরিদর্শন করেন।
কমান্ডারগন সাংবাদিকদের জানান, বাংলাদেশ সেনাবাহিনী মাদক, অবৈধ অস্ত্র,আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল চেকপোস্ট স্থাপন সহ জননিরাপত্তা মুলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার করছেন।
বদরগঞ্জের ১০ টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকাতেও নিয়মিত টহল পরিচালনা করে সাধারণ মানুষের মনে নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বিরাজমান আছে এমন বিদ্যমান ধারনা প্রদানে সেনাবাহিনী নিয়মিত কাজ করে যাচ্ছে বলে জানান।
টহল ক্যাম্প কমান্ডারগন ইতিমধ্যে বদরগঞ্জের সকল ভোটকেন্দ্র সমুহ পরিদর্শন করে এর মধ্যে ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোর করনীয় সম্পর্কে পুলিশ ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব পালনে দিকনির্দেশনা প্রদান করেছেন।
টহল ক্যাম্প কমান্ডার আরো বলেন বর্তমানে বদরগঞ্জ থানার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে যে কোন অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষনিক প্রস্তুত আছে।