চরভদ্রাসনে অসহায় বৃদ্ধা আনোয়ারার মানবেতর জীবনযাপন, সহযোগিতার আহ্বান

আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৫:৫৫:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৫:৫৫:৪০ অপরাহ্ন
ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের হিন্দু বালিয়াডাঙ্গী গ্রামে এক হৃদয়বিদারক মানবিক চিত্র ফুটে উঠেছে। গ্রামের একটি নার্সারির পাশে চরম অসহায় অবস্থায় জীবনযাপন করছেন বৃদ্ধা আনোয়ারা। বার্ধক্যজনিত অসুস্থতা ও দারিদ্র্যের কারণে তার দিন কাটছে অনাহার-অর্ধাহারে। জানা যায়, আনোয়ারার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য, তার দুই ছেলে দীর্ঘদিন ধরে মায়ের কোনো খোঁজখবর নেন না। একমাত্র মেয়ে মাঝে মাঝে এসে মায়ের দেখাশোনা করার চেষ্টা করেন, কিন্তু তার পক্ষে নিয়মিতভাবে সহযোগিতা করা সম্ভব হচ্ছে না। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আনোয়ারার ন্যূনতম চিকিৎসা, খাদ্য ও আশ্রয়ের চরম সংকট রয়েছে। মানবিক সহানুভূতি ও সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে হয়তো এই বৃদ্ধার জীবনযাত্রায় কিছুটা স্বস্তি ফিরতে পারে। মানবিক কারণে যে কেউ চাইলে সরাসরি আনোয়ারার সঙ্গে যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। যোগাযোগ নম্বর: ০১৮২১-৯০১৪৭৮ এলাকাবাসী সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও সমাজসেবীদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]