নিজস্ব প্রতিবেদক
বাদ মাগরীব ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলার জিকিরের তা’লীম পরিচালনা ও গুরুত্বপূর্ণ নসীহতের মাধ্যমে তিনদিনব্যাপী মাহফিলের উদ্বোধন হয়। উদ্বোধনের পর কুরআন তেলাওয়াত, হামদ-না’ত, মর্ছিয়া ও রাতভর খতমে সবিনা অনুষ্ঠিত হয়।
আগামীকাল মাহফিলের ১ম দিন, ১ ফেব্রুয়ারি রোজ রবিবার বাদ এশা তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। তিনদিনব্যাপী মাহফিলে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর সেলসেলার বিশিষ্ট ওলামায়ে কেরামগণ আলোচনা করবেন।