মোঃ কামাল মাহামুদ,
বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধিঃ
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে শহরে গ্রামে, হাঁটে বাজারে, আনাচে-কানাচে শিশু-কিশোর, বৃদ্ধ-বিদ্যা, কৃষক শ্রমিক সবার কাছে দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে গণজোয়ারের সৃষ্টি করেছে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
বর্তমানে এই আসনটিতে ৪৬৬ বর্গ কিলোমিটারের ২টি উপজেলা মিলে মোট ১৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভা রয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ৩,৬৮২৭৬ নারী ভোটার রয়েছে ১, ৮৪৬৭৯, পুরুষ ভোটার সংখ্যা ১,৮৩৫৯৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২।
এ আসনটি বিএনপির আসন নামে এক সময় পরিচিত থাকলেও বিগত ফ্যাসিজ সরকারের আমলে আওয়ামী লীগের দখলেই ছিলো।
এ আসনটিতে সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল ৪ বারের এমপি ও মন্ত্রী ছিলেন এখন তার মেয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল তার বাবার গোছানো মাঠ কে ধানের শীষের পক্ষে লড়তেছেন।
এ সময় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিভিন্ন জায়গায় একটি কথাই বলছেন, আমার বাবা মরহুম ফজলুর রহমান পটলের গোছানো মাঠে আমি শুধু পরিচর্যা করতে এসেছি আমার বাবার অ-সমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করে নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনের এলাকাবাসীকে উন্নয়নের এলাকা হিসেবে উপহার দিতে চাই।
উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু ও বাগাতিপাড়া থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নেকবর হোসেন জানিয়েছেন, গত (২২শে জানুয়ারি) থেকে সকাল থেকে দিবারাত্রি পর্যন্ত তার নিজের ইউনিয়ন থেকে শুরু করে এখনো পযন্ত মোট লালপুর উপজেলার মোট ১০ ইউনিয়ন ও ১ টি পৌরসভার মধ্যে উপজেলার মোট ৫ ইউনিয়নে প্রচার-প্রচারণা শেষ করেছেন এবং বাগাতিপাড়ায় পাঁচটি ইউনিয়ন ও ১ পৌরসভার মধ্যে ২ টা ইউনিয়নে প্রচার-প্রচারণা শেষ করেছি এতে নাটোর এক আসনে ভোটারদের মধ্যে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ভোট সে গণজোয়ার সৃষ্টি করেছে।
অন্যদিকে তার প্রতিপক্ষ হিসাবে হেভিওয়েট প্রার্থী রয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক (বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু (কলস প্রতীক) ও জামাতের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা প্রতীক) নিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা নিয়ে অংশগ্রহণ করছেন।
এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের ইউনিয়নের ভোটার মো: মোঃ রান্টু আলী বলেন, এখনো পর্যন্ত মাঠের অবস্থা অনুযায়ী তিনি ধানের শীষের প্রার্থীকেই ভোটের দিক থেকে এগিয়ে রাখলেন।
সাধারণ ভোটারের মতে এখনো পর্যন্ত মাঠ জরিপে বলা মুশকিল হয়ে পড়েছে কে কোন প্রতীকে এগিয়ে আছেন। কিন্তু নাটোর-১ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এলাকায় নারী-পুরুষ, বৃদ্ধ- বৃদ্ধা, কৃষক-শ্রমিক, শিশু-কিশোর সবার মাঝে গণজোয়ার সৃষ্টি করেছে বলে জানা গেছে।