যারা ক্ষমতায় যাওয়ার আগেই পিটিয়ে হত্যা করে তাদেরকে জনগণ এবার ভোট দিবেনা- সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার

আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৮:১১:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০৮:১১:০৬ অপরাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক 

 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে, চাদাঁর জন্য পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের কাছে এ দেশের জান- মালের কোন নিরাপত্তা নয়। হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে বলছে তুমরা যদি দাড়ি পাল্লায় ভোট দাও তাহলে তোমাদের খবর আছে। তোমরা দাড়িপাল্লায় ভোট দিলে সাখা সিধুর থাকবে না, বোখরা পড়ে ঘর থেকে বের হতে হবে। তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। ইসলামে হিন্দু, বৌদ্ধ খিষ্টান সব ধর্মের স্বাধীনতা রয়েছে।
 
যারা স্বাধীনতার ৫৪ বছর যারা যে রাজনৈতিক দল দেশ শাসন করেছে তাদের প্রত্যেকেই দুর্নীতি করেছে। প্রত্যেকের বিরুদ্ধে দলীয়করণ, ভিন্ন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালিয়ে মামলা হামলা চালিয়ে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের আয়না ঘরে রেখে হত্যা করেছে।
 
 
বৈষম, দূর্নীতি, চাদাবাজি, সন্ত্রাস, ভিন্ন মতের দমন, বিচার ও সমাজ ব্যবস্থাকে ধংশ করেছে তাদের হাত থেকে মানবিক, সমৃদ্ধ ও ইনসাফ ভিত্তিক একটি দেশ আমরা গড়ব। সেইজন্য ৫৪ বছর সততা, নৈতিক. দেশ প্রেমের পরীক্ষায় বার বার যারা ব্যার্থ হয়েছে তাদেরকে জনগণ আর ভোট দিবে না। জামায়াত ইসলামসহ ৬টি ইসলামী দল, জুলাই যুদ্ধাদের এনসিপিসহ ১১ দল গঠন করে নির্বাচনে অংশ নিয়েছি। আজকের প্রার্থী আতাউর রহমান সরকার ১১ দলের পার্থী। ইসলাম, জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে সন্ত্রাস, চাদাবাজী ও দুর্নীতি মুক্ত এক সমৃদ্ধ বাংলাদেশ আমাদের প্রিয় নোতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে জনগনের ভালাবাসা নিয়ে ইনশাল্লাহ সরকার গঠন করব। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহালে ব্রাহ্মণবাড়িয়ার যে সকল সমস্যা রয়েছে স্থানীয় হাসপাতালের উন্নতি, ও লাইন সম্প্রসারন করে ঘরে ঘরে গ্যাস সংযোগসহ সকল সমস্যা দুর করে সব সমস্যার সমাধান করা হবে। 
 
 ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিাদ্যালয়সহ দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে আমাদের সন্তানরা যখন নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীরা তাদেরকে দেশ বিরোধী, রাজাকার গুপ্ত বলেছে, তারা সকল অপ্রচার মিথ্যা প্রমাণ করে ছাত্র শিবির বিজয়ী হয়েছে। তাদের এ বিজয় আমাদের বার্তা দিয়েছে দাড়ি পাল্লাকে বিজয় করে তুমরা বাংলাদেশকে বদলে দাও। লুটপাট, চাদাঁবাজকারীদেরকে রাজনীতির মাঠ থেকে বিতারিত করে দাও। ফ্যাসীবাদ, চাদাঁমুক্ত ও রাষ্ট্রীয় সংস্কার চাইলে হ্যাঁতে ভোট দেওয়ার জন্য জনগনকে আহবান জানান। 
 
 
 
আজ শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা তফজ্জল আলী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত ১১ দলের জোটের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির ভাষনে এ কথাগুলি বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা- আখাউড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার। 
 
 ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা- আখাউড়া) সংসদীয় আসনে ১১দলীয় জোটের নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে আসনের সদস্য সচিব মাওলানা ইকবাল হোসেন ভুইয়া, নায়েবে আমীর শিবলী নোমানীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার, ব্রাহ্মণবাড়ীয়া জেলা জামায়াতের আমীর মাওলানা মোবারক হোসেন আখন্দ, সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনে জোট প্রার্থী এনসিপি কেন্দ্রীয় নেতা মো. আতাউল্লাহ, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম নেতা হাফেজ আহমেদ, মাওলানা ইউনুস করিম বেলালী,কসবা উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,কসবা পৌর আমীর হারুন অর রশীদ, খেলাফত মজলিশের নির্বাহী সভাপতি মাওলানা ইউনুছ করিম বেলালী, কসবা উপজেলা সেক্রেটারি গোলাম সারোয়ার,সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার, চট্রগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার রেজাউল বারী, এনসিপির কসবার আহ্বায়ক কাজী মোশাহেদ উল্লাহ প্রমুখ। 
আতাউর রহমান সরকার বলেন, কসবা-আখাউড়ায় দূর্নীতি, চাঁদাবাজ, মাদক মুক্ত গড়ে তুলতে সবার সহযোগী চান। উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধ জনপদ গড়ে তুলতে প্রত্যয় ব্যক্ত করেন। 
 
এ সময় ১০ দলীয় জোট ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় হাজার হাজার ভোটার, দলীয় কর্মী ও সমর্থক কলেজ মাঠে দুপুর থেকে সমবেত হয়। এক পর্যায়ে মহাসমাবেশে পরিণত হয়। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিপুল সখ্যক নারী ভোটার ও কর্মী সমর্থক উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]