মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী পৌরসভা ছাত্রদলের উদ্দ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডে বরিশাল-৩ মুলাদী-বাবুগঞ্জ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ¦ এ্যাড. জয়নুল আবেদিনের বিজয় নিশ্চিত করতে বাড়ী বাড়ী, দোকানে ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করা হয়।
শুক্রবার বাদ জুময়া পৌরসভা ছাত্রদল আহবায়ক মোঃ সোহানুর রহমান সোহান হাওলাদারের নেতৃত্বে ৮নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণা শুরু করেন, এসময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা ছাত্রদল সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন কবিরাজ, ৬নং ওয়ার্ডে সন্ধায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়, ১নং ওয়ার্ডে পৌর ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ইমরান ও ওয়ার্ড সম্পাদক রাতুলের নেতৃত্বে, ২নং ওয়ার্ডে পৌরসভা ছাত্রদল যুগ্ন-আহবায়ক ইসমাইল সরদারের নেতৃত্বে, ৩নং ওয়ার্ডে ছাত্রদল সভাপতি মাহবুব এর নেতৃত্বে, ৪নং ওয়ার্ডে পৌরসভা ছাত্রদল যুগ্ন-আহবায়ক মোঃ কাইয়ুম হোসেনের নেতৃত্বে, ৫ নং ওয়ার্ডে পৌরসভা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আজিম আকনের নেতৃত্বে, ৭নং ওয়ার্ডে পৌরসভা ছাত্রদল যুগ্ন-আহবায়ক হেমায়েত উদ্দিন হাওলাদারের নেতৃত্বে, ৯নং ওয়ার্ডে পৌরসভা ছাত্রদল যুগ্ন-আহবায়ক শাওন মৃধার নেতৃত্বে লিফলেট বিতরন করে ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়।