মহাপ্রাণ যোগেন মন্ডলের ১২৩তম জন্মবার্ষিকীতে তাকে ঘিরে তার জন্মভূমিতে একটি আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে- জহির উদ্দিন স্বপন

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৯:৪৬:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৯:৪৬:২৪ অপরাহ্ন
 
কে এম সোহেব জুয়েলঃ
 
অবিভক্ত বাংলার সমবায় ঋনমন্ত্রী ও আইন ও বিচার মন্ত্রী মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাবেশে সাবেক সংসদ সদস্য, ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, যোগেন্দ্র নাথ মন্ডল বর্ন শ্রেনী ভেদাভেদ উর্ধে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন।

আমি যোগেন্দ্র নাথ মন্ডলের আদর্শ ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় তার উত্তরাধীকার হিসেবে কাজ করতে চাই। অবিভক্ত বাংলার মহানায়ক মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলকে ঘিরে তার জন্মভূমিতে একটি আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যা যোগেন্দ্রনাথ মন্ডলের আদর্শ, কর্মকান্ড ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরায় কা্জ করবে। দেশ বিদেশে গিয়ে গর্বের সাথে বলি যোগেন্দ্রনাথ মন্ডলের আমি উত্তরসূরী।
 
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার বার্থী ইউনিয়নের মৈস্তারকান্দিতে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ স্মৃতি পরিষদের সভাপতি মন্টু লাল মন্ডলের সভাপতিত্বে এবং স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মনতোষ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবুল হোসেন মিয়া, জেলা বিএনপির সিনিয়র সদস্য রফিকুল ইসলাম কাজল।

 সভার শুরুতে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল এর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে স্মৃতিচারন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন- আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব চুন্নু সরদার, জেলা যুবদল নেতা তারিকুল ইসলাম কাফি, টরকী বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com