রাজাপুরে জেপি ছাড়লেন সাবেক ইউপি সদস্য নূরইসলাম, বিএনপিতে যোগদান

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০১:১০:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০১:১০:৪২ পূর্বাহ্ন
 
মশিউর রহমান রাসেলঃ
 
ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নূরইসলাম জাতীয় পার্টি (জেপি) থেকে অব্যাহতি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম জামালের হাত ধরে বিএনপিতে যোগ দেন।
 
এসময় নূরইসলামের সঙ্গে আরও পাঁচজন বিএনপিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নতুন সদস্যদের স্বাগত জানান এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
 
নূরইসলাম বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতৃত্বেই কার্যকর ভূমিকা রাখা সম্ভব। তাই তিনি স্বেচ্ছায় জেপি ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন।
 
বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, নূরইসলামসহ নতুন যোগদানকারীদের মাধ্যমে রাজাপুরে দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com