সংবাদ প্রকাশের পর আলোচিত ক্যাসিনো ব্যবসায়ীর নয়নমণির দৌড়ঝাঁপ শুরু নবীগঞ্জে অনলাইন ক্যাসিনো ব্যবসা নিয়ে উদ্বেগ

আপলোড সময় : ২৮-০১-২০২৬ ১১:০৮:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৬ ১১:০৮:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার।।

নবীগঞ্জ পৌরসভার ওসমানী রোড ও আশপাশের বিভিন্ন মার্কেটে অনলাইন ক্যাসিনো ব্যবসা অবাধে চলছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। অভিযোগ অনুযায়ী, বিকাশ ও নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে লেনদেন পরিচালিত হচ্ছে এবং এজেন্টদের ব্যবহার করে নিয়মিত বড় অঙ্কের অর্থ আদান-প্রদান হচ্ছে।
 
 
স্থানীয় একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন,  এসব  নয়নমণি সরকার এবং আরো কিন্তু লোক দেখানো এজেন্ট এসব  নিষিদ্ধ অনলাইন জুয়ার কারণে তরুণ সমাজ দিন দিন বিপথগামী হয়ে পড়ছে। 
 
তাদের মতে, সারাদেশে ক্যাসিনোবিরোধী অভিযান চললেও নবীগঞ্জে কম্পিউটার ব্যবসার আড়ালে আবারও এই ধরনের কার্যক্রম বিস্তার লাভ করছে, যা উদ্বেগজনক।
অভিযোগের কেন্দ্রে উঠে এসেছে নবীগঞ্জ বাজারের একজন কম্পিউটার ব্যবসায়ীর নাম নয়নমণি সরকার । স্থানীয় সূত্র জানায়, তিনি নবীগঞ্জ বাজার এলাকায় একটি কম্পিউটার ও বিকাশ এজেন্ট ব্যবসা পরিচালনা করেন এবং অল্প সময়ের মধ্যেই বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে এলাকায় আলোচনা চলছে। এ কারণেই তাকে নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে—তার আয়ের উৎস কী এবং এই অর্থ কোথা থেকে আসছে।

 
এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, সংশ্লিষ্ট ব্যবসায়ীর প্রতিষ্ঠান এস এ প্লাজা মার্কেটের ভেতরে অবস্থিত। তার মতে, এত অল্প সময়ের মধ্যে বহুতল ভবন নির্মাণের বিষয়টি সাধারণ মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করেছে।
 
তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ব্যবসায়ী বলেন,
“আমার বিরুদ্ধে কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা কথা ছড়াচ্ছে। আমি এসবের সঙ্গে জড়িত নই।”
 
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন,
“অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল মনে করেন, অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসা বন্ধে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন। না হলে ভবিষ্যতে আরও বেশি মানুষ এই অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com