আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই - মাওলানা আবদুল জব্বার

আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৮:০৭:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৮:০৭:২৪ অপরাহ্ন
 
স্টাফ রিপোর্টার:
 
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস‍্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, আমরা বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই। আমরা মানুষের বাসযোগ্য একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। 
 
তিনি আরো বলেন, কেউ যদি জনগনের ভোটাধিকার হরণ করতে চায় তাদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে রুখে দাড়াতে হবে। তিনি নির্বাচনে লেভেল প্লেয়িং ফ্লিড নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানান।
 
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ উলানিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে তিনি ইউনিয়নের বুড়িরপোল এলাকায় সহস্রাধিক নারী ভোটারের অংশগ্রহণে একটি উঠান বৈঠকে বক্তব্য রাখেন। এছাড়াও ইউনিয়নের লালগঞ্জ বাজার, বুড়িরপোল বাজারসহ বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
 
প্রচারণাকালে প্রার্থী সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে অবহেলিত জনপদের প্রান্তিক জনগনের কল্যানে কাজ করার প্রতিশ্রুতি দেন । এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে চলমান নানা সমস্যার স্থায়ী সমাধানে তারা একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধির অপেক্ষায় রয়েছেন এক্ষেত্রে দাঁড়িপাল্লার প্রার্থীর প্রতিশ্রুতিতে তারা আশ্বস্ত।
 
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের মেহেন্দিগঞ্জ উপজেলা নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, দক্ষিণ উলানিয়া ইউনিয়ন আমীর মাওলানা কাজী আবুল কালাম আজাদ ও ইউনিয়ন সেক্রেটারী মোঃ আব্দুল মালেক, গবিন্দপুর ইউনিয়ন সভাপতি মোঃ ওমর ফারুক, ইসলামী ছাত্রশিবিরের থানা সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়েরবিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি জুড়ে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]