মুন্সীগঞ্জ-১ ধানের শীষের প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর গণসংযোগ ও পথসভা

আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৭:৩৭:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৭:৩৭:০৪ অপরাহ্ন
 
 
নাদিম হায়দার স্টাফ রিপোর্টার
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে বালুরচর ইউনিয়নের পলাশপুর ভাসানী মাঠ সামনে ইউনিয়নের ১, ২, এবং ৩, নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, ভোটের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ভোট প্রদান শেষে কেন্দ্রের ফলাফল না জানা পর্যন্ত সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে। ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।
 
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী এবং বালুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। এসময় বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।
 
 
 
এদিন শেখ মো. আব্দুল্লহ সকাল১০টায় বাসাইল ১নং ওয়ার্ড পলাশপুর হাজী ভাসানী প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মাঠ। সকাল ১১ টায় চান্দের চর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ।২নং ওয়ার্ড, বালুচর ইউনিয়ন। সকাল ১১.৩০টায় পূর্ব চান্দের চর, ২নং ওয়ার্ড, বালুচর ইউনিয়ন।সকাল ১২টায় বেগম বাজার, ১নং ওয়ার্ড, বালুচর ইউনিয়ন।বেলা ১২.৩০ টায় চর পানিয়া, ৩নং ওয়ার্ড বালুচর ইউনিয়ন। বিকাল ৪টায় চর গলগলিয়া, ১নং ওয়ার্ড, বাসাইল ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com