বাগেরহাটে ৩ মাস ৮ দিন পর মুক্তি পেলেন কারাবন্দী ২৩ ভারতীয় জেলে

আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০২:২১:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০২:২১:০১ অপরাহ্ন
 
 
বাগেরহাট প্রতিনিধিঃ
 
 
বাগেরহাট কারাগারে থাকা ২৩ ভারতীয় জেলে তিন মাস আট দিন পর মুক্তি পেয়েছে। মঙ্গলবার (২৭ জনুয়ারি) ১২টার দিকে বাগেরহাট কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
 
 
এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে তাদের বাংলাদেশ কোর্সগার্ড পশ্চিম জোনের সদস্যরা তাদের আটক করে। পরে আটককৃতদের বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হয়। এরপর পুলিশ বাগেরহাট আদালতে পাঠালে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
 
 
ভারতীয় জেলেদের কারা মুক্তির সময় খুলনাস্থ ভারতীয় হাই কমিশনারের ডেপুটি হাই কমিশনার শ্রী চন্দ্রজিন মুখার্জি, বাংলাদেশর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোঃ হাফিজ আল আসাদ,কোষ্টগার্ড পশ্চিমজনের কমান্ডার মোঃ সেলিম, বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (ফকিরহাট )মোঃ রাশেদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।
 
 
কারাগারে জেল সুপার মোস্তফা কামাল জানান, কারাগারে বন্দি থাকা ২৩ ভারতীয় জেলাকে মুক্তি দেয়া হয়েছে দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে মুক্তি দেওয়া হয়। বাংলাদেশ সরকারের পক্ষ ভারতীয় ২৩ জেলেকে কোষ্টগার্ডের কাছে বুঝিয়ে দেওয়া হয়।   
 
 
জানায়ায়, আগমী ২৯ জানুয়ারি বাংলাদেশ জলসীমা থেকে ভারতীয় কোষ্টগার্ডের হাতে এদেরকে হস্থান্তর করা হবে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]