বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে

আপলোড সময় : ২৭-০১-২০২৬ ১২:৪৯:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৬ ১২:৪৯:১৮ পূর্বাহ্ন

নাদিম হায়দার স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে বয়রাগাদী ইউনিয়নের বড় পাউলদিয়া উদয়ন ক্লাবের সামনে ইউনিয়নের ১, ২, ৩, ৭ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, ভোটের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ভোট প্রদান শেষে কেন্দ্রের ফলাফল না জানা পর্যন্ত সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে। ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী এবং সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান কুট্টি।

বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিব সরকারের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো.আশিক শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হাওলাদার, সাবেক সভাপতি এম এ বাতেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জুয়েল ভুঁইয়া, হরগঙ্গা কলেজের সাবেক অধ্যাপক আবুল কাশেমসহ স্থানীয় নেতাকর্মীরা।

এদিন শেখ মো. আব্দুল্লাহ গোবরদী, ফেগুনাসার শিব মন্দিরসহ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]