কুষ্টিয়ায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৮:৪৮:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৮:৪৮:০৪ অপরাহ্ন
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯ টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। 
 
 
জেলা জামায়াত আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 
 
এ সময় কুষ্টিয়ার ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
 
সকাল থেকেই জেলার চারটি সংসদীয় আসন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে জনসভাস্থলে।
 
নির্ধারিত সূচি অনুযায়ী ডা. শফিকুর রহমান সকাল ১১টার দিকে হেলিকপ্টারযোগে কুষ্টিয়া পুলিশ লাইনে অবতরণ করে গাড়িবহর যোগে জনসভায় এসে বক্তব্য দেন।
 
 
 
 
জামায়াতের কুষ্টিয়া জেলার ভারপ্রাপ্ত আমীর আব্দুল গফুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন,  
 
গনতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতের কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থী মুফতি আমীর হামজা, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের প্রার্থী অধ্যক্ষ বেলাল হোসাইন, 
 
কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের প্রার্থী আফজাল হুসাইন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী সিবগাতুল্লাহ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম,
 
জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, 
জাতীয় নাগরিক পার্টির  ইমাম নোমানী রাজু, এবি পার্টির কুষ্টিয়া জেলা যুগ্ম আহবায়ক বেলাল মাহমুদ, শিবিরের ইবি সভাপতি ইউসুফ আলী, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক কুষ্টিয়া সদস্য সচিব মুস্তাফিজুর রহমান,  শিবিরের কুষ্টিয়া জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, শিবিরের কুষ্টিয়া শহর সভাপত আবু ইউসুফ।
 
অনুষ্ঠানটি পরিচালনা করেন জামায়াতের শহর আমির এনামুল হক।
 
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, সকলের সহযোগিতায় আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। যাতে আপনারা গর্বের সাথে বলতে পারেন আমি বাংলাদেশী। আমরা দেশে বেকার রাখতে চায় না। প্রত্যেকের কর্মের মাধ্যমে বেকারত্ব দূর করতে চায়। শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে মেধাসম্পন্ন জাতি গড়তে চায়। আমাদের শিক্ষা হবে কর্মমুখী ও মানবিক। সেই আলোকেই আমরা দেশ গড়তে চাই। 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]