৪‘শ হেক্টর জমি নিয়ে ভোগান্তি মঠবাড়িয়ায় সরকারি খাল খননে বাঁধা ॥ কৃষকদের প্রতিবাদ

আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০৩:৩৪:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৩:৩৪:৪২ অপরাহ্ন
 
মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ


পিরোজপুরের মঠবাড়িয়ায় খাল খননে বাঁধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কৃষক ও স্থানীয়রা। শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলার সাপলেজা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের হাসানিয়া আলীম মাদ্রসা সড়কে এ কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন, স্থানীয় কৃষক জাকির দর্জি, হারুণ দফাদার, মো. জসিম দফাদার, চুন্নু দফাদার, শংকর মিত্র, মোঃ ফারুক হোসেন প্রমূখ।
 
বক্তারা বলেন, মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড চড়কখালী-তাফালবাড়িয়া গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ঘরনলীশাখা খালটি নব্যতা হারিয়ে জমির সাথে স্বাভাবিক ভাবে মিশে যায়।
 
 যে কারনে যুগেরপর যুগ ধরে ৪‘শ হেক্টর জমির মালিকরা বহু বছর ধরে ভোগান্তি পোহাচ্ছিলেন। জলাবদ্ধতার কারনে বীজতলা পচে যাবার পাশাপাশি মৌসুমী সবজি ফলাতে ব্যর্থ হতেন। কয়েক মাস আগে এ খালটি কলন কাজ শুরু হয়। সম্প্রতি স্থানীয় একটি অসাধুচক্র খাল খননে বাঁধা প্রদান করেন। যার কারনে খাল খনন থেমে যায়।
 
এ ব্যপাকে উপজেলা কৃষি অফিসার কামরুন নেছা সুমি বলেন, ওই এলাকা কৃষি সম্ভাবনাময় এলাকা। কৃষির স্বার্থে খাল খনন জরুরী। খাল খননে প্রশাসনের সর্বত্বক সহযোগিতা থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]