রাজশাহী-১ আসনে বিএনপির ও জামাতের গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন

আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০১:৫৩:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০১:৫৩:১৯ অপরাহ্ন

দেলোয়ার হোসেন সোহেল তানোর থেকে :


রাজশাহীর তানোরে মুন্ডমালা পৌরসভার ৭ নং ওয়ার্ডের আইড়ার মোড়ে বিএনপির নির্বাচনী অফিসের উদ্বোধন ও বিভিন্ন এলাকার গনসংযোগ করেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। শুক্রবার বিকালে তিনি ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন। এর আগে বাধাইড় ইউপির জুমার পাড়া কর্মি সভা ও মুন্ডমালা বাজারে গনসংযোগ ও পাঁচন্দর এলাকায় গনসংযোগ করেন।

এসময় সাথে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবি সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহাফুজুর রহমান মিলন, রাজশাহী জেলা বিএনপির সদস্য তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপি আহবায়ক আখেরুজ্জামান হান্নান, মুন্ডমালা পৌর বিএনপির আহবায়ক মোজাম্মেল হক,সদস্য সচিব আতাউর রহমান, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরজ কবির,রাজশাহী জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম অরন্য উপজেলা যুবদল নেতা এমদাদুল, বিএনপি নেতা মালেক, আবু সাইদ, মান্নানসহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

অপর দিকে তানোর উপজেলা জামাতের আমির আলমগীর হোসেন দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বাধাইড় ইউপির উচাডাঙ্গা এলাকায় ও পাঁচন্দর ইউপির যুগিশো এলাকার বেশ কযেকটি গ্রামের বাড়ি বাড়ি ও পাড়া মহল্লার দোকানপাটে গিয়ে দিনভর গনসংযোগ করেন।

আগামীকাল আজ শনিবার জামায়াতের দাঁড়ি পাল্লার  প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান মুন্ডমালা পৌর এরাকার বিভিন্ন পাড়া মহল্লা ও হাটবাজারে গনসংযোগ এবং পথসভা করবেন বলে জানান তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com