শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকারে উল্লাপাড়ায় এক মঞ্চে পাঁচ প্রার্থী

আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০৯:৫৩:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০৯:৫৩:৫৪ অপরাহ্ন
মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি :
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে এক ব্যতিক্রমধর্মী নির্বাচনী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মঞ্চে সকল প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের ঘোষণা প্রদান করা হয়।
 
বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এ. টি. এম. আরিফ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী পাঁচজন প্রার্থী পর্যায়ক্রমে তাঁদের নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন।
 
ইশতেহার পাঠ করেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এম. আকবর আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা রফিকুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুফতি আব্দুর রহমান, জাতীয় পার্টি মনোনীত মো. হিলটন প্রামানিক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত মো. আব্দুল হাকিম।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ভূইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
 
এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যাপক শাহজাহান আলী ও সেক্রেটারি খাইরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিষ্টার ও শফিউল মোমেন শফি প্রমুখ।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থী ও তাঁদের সমর্থকদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]