কাউখালী সরকারি কে জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০৪:০৩:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০৪:০৩:৪৬ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি:
 
 পিরোজপুরের কাউখালী সরকারি  গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর তালুকদার,কাউখালী সরকারি সতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আখতার হোসেন হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব হোসাইন সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক, শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com