নোয়াখালী-৫ আসনে ১২ প্রার্থীর বৈধতা

আপলোড সময় : ২১-০১-২০২৬ ১১:৫৪:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ১১:৫৪:৫৫ অপরাহ্ন
 
শাহাদাত হোসেন 
নোয়াখালী জেলা প্রতিনিধি:
 
নোয়াখালী-৫ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। জমা পড়া ১৫টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই,বাছাই শেষে ১২ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নোয়াখালী জেলা নির্বাচন কমিশন।
 
বুধবার (২১ জানুয়ারি) জেলা নির্বাচন অফিস থেকে প্রকাশিত তালিকায় বৈধ প্রার্থীদের নাম, দলীয় পরিচয় ও বরাদ্দপ্রাপ্ত নির্বাচনী প্রতীক চূড়ান্তভাবে ঘোষণা করা হয়।
 
নোয়াখালী-৫ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত (কোম্পানীগঞ্জ উপজেলা, কবিরহাট উপজেলা এবং নোয়াখালী সদর উপজেলার আংশিক অশ্বদিয়া ইউনিয়ন ও নেয়াজপুর ইউনিয়ন)।
 
জেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, যাচাই,বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে অংশগ্রহণ করবেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
 
এদিকে প্রার্থিতা চূড়ান্ত ঘোষণার পর থেকেই এলাকায় নির্বাচনী প্রচার,প্রচারণা জোরদার হতে শুরু করেছে। ভোটারদের মধ্যেও নির্বাচনকে ঘিরে আগ্রহ ও আলোচনা বাড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com