সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৯:০৫:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৯:০৫:০৫ অপরাহ্ন
 
মোঃ আখতার হোসেন হিরন, 
স্টাফ রিপোর্টার :
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ আচরণ বিধি ও গণভোট সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিত করন এবং ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে সলঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ মাঠ প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই নির্বাচনী তথ্য সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জনসাধারণকে অবহিত এবং ভোট দানে উৎসাহিত করার লক্ষ্যে বিস্তারিত বর্ণনা করেন।

এ সময় ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের বিচারক রফিকুল ইসলাম মন্টু,সাংবাদিক কে.এম আল আমিন,ইউপি সদস্য শরিফুল ইসলাম,আব্দুল খালেক, মনিরুজ্জামান মনি,ওবায়দুল হকসহ অন্যান্য ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com