কুষ্টিয়ায় বক্তব্য দেওয়ার সময় মৃত্যূর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াতের আমির

আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৮:৫৬:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৮:৫৬:৫৫ অপরাহ্ন
 
 
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মাওলানা আবুল হাশেম। 
 
 
সোমবার (১৯ জুন) বিকেলের দিকে শহরের সিঙ্গার মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তৃতাকালে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম মৃত্যুর কোলে ঢলে পড়েন। 
 
 
জানা গেছে, কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি কুষ্টিয়া পৌরসভার সামনে থেকে শুরু হয়ে শহরের সিঙ্গার মোড়ে শেষ হয়। এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তৃতাকালে ঢলে পড়ে যান  অধ্যাপক আবুল হাশেম। এ সময় জামায়াতের নেতা-কর্মীরা তাকে দ্রুত স্থানীয় মান্নান হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
 
চিকিৎসকদের ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অধ্যাপক আবুল হাশেমের মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুকালে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।  

 
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। 
 
 
কুষ্টিয়া জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জোয়ার্দার জানান, মরহুমের ১ম জানাজার নামাজ তার জন্মস্থান ভেড়ামারার গোলাপনগরে সোমবার (১৯ জানুয়ারি) রাত ১০ টায়,
২য় জানাযা মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯ টায় কুষ্টিয়া চাঁদাগাড়া ঈদগাহ মাঠে এবং ৩য় জানাযার নামাজ বেলা সাড়ে ১১ টায় মিরপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com