কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতের প্রার্থিতা ফিরে পেলেন প্রার্থী মাহবুবুল আলম সালেহী

আপলোড সময় : ১৮-০১-২০২৬ ১১:৩১:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০১-২০২৬ ১১:৩১:৪২ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
রোববার, ১৮ জানুয়ারি ২০২৬ ইং ০৭:০০ পিএম.
 
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোঃ মাহবুবুল আলম সালেহী। 
 
‎রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে আপিল শুনানি শেষে মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। 
 
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন।
 
‎এ বিষয়ে জামায়াতের প্রার্থী মোঃ মাহবুবুল আলম সালেহী বলেন, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। আজ আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছি। নির্বাচন কমিশনসহ আমার নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ।
 
এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব থাকায় মোঃ মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
 
এ আসনে মোট ৬ জন প্রার্থী নির্বাচনে লড়বেন। তারা হলেন- মোঃ তাসভীর উল ইসলাম (বিএনপি), মোঃ মাহবুবুল আলম সালেহী (জামায়াত), মোঃ আক্কাস আলী সরকার (ইসলামী আন্দোলন-চরমোনাই), মোঃ আব্দুস সোবহান (জাতীয় পার্টি), সরকার মোঃ নুরে এরশাদ সিদ্দিকী (গণঅধিকার পরিষদ), মোঃ মামুন অর রশিদ (বাংলাদেশ খেলাফতে মজলিস)।
 
কুড়িগ্রাম-৩ ‎আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৪৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৩২ জন ও নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪০২ জন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]