গলাচিপায় গৃহবধূর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার

আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৭:৫১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৭:৫২:৪৫ অপরাহ্ন


গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ 

পটুয়াখালীর গলাচিপায় গৃহবধূর রহস্য জনক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মোসাঃ নাসরীন দম্পতি গলাচিপা পৌরসভার সামুদাবাদ ০৭ নম্বর ওয়ার্ডের গনি মিয়া সড়কের মোঃ জামাল হোসেন এর বাড়ির ভাড়াটিয়া। শুক্রবার রাত ১০ টা ১৫ মিনিটের দিকে মোসাঃ নাসরীন (২৭) কে তার স্বামী ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে প্রতিবেশী নাজমুল হুদা রিপন থানায় খবর দিলে থানা পুলিশের উপস্থিতিতে এবং স্থানীয় লোকজনের সহায়তায় দরজা ভেঙ্গে ঝুলন্ত মৃতদেহটি নামান হয়েছে। মৃত মোসাঃ নাসরীন পটুয়াখালীর বাউফলের ৩ নম্বর ওয়ার্ডের নওমানা ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম হাওলাদারের সন্তান। মৃতের দুই পুত্র সন্তান ইয়ামিন ইসলাম নাফিস ও ইয়াকিন ইসলাম রুবাইত রয়েছে। 


‎স্বামী মোঃ রেজাউল করিম সূত্রে, রাত ১০.০০টার সময় তাদের শয়ন কক্ষে শুয়ে ছিলাম, এমন সময় তার স্ত্রী মোসাঃ নাসরীন বাথরুমে যাওয়ার কথা বলে শয়ন কক্ষ থেকে পাশের কক্ষে চলে যায়। পাশের কক্ষে গিয়েই ভেতর থেকে দরজার ছিটকানী আটকিয়ে দেয়। সে এবং তাদের বড় ছেলে দরজা খোলার জন্য বলে। দড়জা না খোলায় ধাক্কা দিলে তাতেও দরজা খুলেনা। ১৫ মিনিট ডাকাডাকি করার পরে তারা পাশে বারান্দায় গিয়ে দেখতে পায় তার স্ত্রী ফ্যানের সাথে ঝুলে আছে। স্ত্রী মোসাঃ নাসরীনকে এই অবস্থায় দেখে সে এবং বড় ছেলে ডাক চিৎকার করতে থাকে। মোসাঃ নাসরীন গলায় ফাসজনিত কারনে মৃত্যুবরন করেছেন জানালেন স্বামী মোঃ রেজাউল করিম। 


‎থানা অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠান হয়েছে। কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]