১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে আর কোনো চাঁদাবাজি চলবে না - মো. নূরুল ইসলাম বুলবুল

আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৭:২৫:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৭:২৫:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘’১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে আর কোনো চাঁদাবাজি চলবে না’’। তিনি বলেন, কারা চাঁদাবাজি আর সন্ত্রাসী করছে জনগণ দেখে এবং জানে। জনগণ এর জবাব ব্যালটের মাধ্যমেই দিবে। বর্তমানে ব্যবসা-বাণিজ্যে দুটি চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারমধ্যে একটি হচ্ছে চাঁদাবাজি আরেকটি হচ্ছে সন্ত্রাস। এই সন্ত্রাস আর চাঁদাবাজদের কারণে দেশি-বিদেশি ব্যবসায়ীরা বাংলাদেশে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পারছে না। ফলে বাংলাদেশের অর্থনীতিতে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। সন্ত্রাস ও চাঁদাবাজ থেকে ব্যবসায়ীদেরকে রক্ষা করতে হলে প্রয়োজন দুর্নীতিমুক্ত সৎ যোগ্য নেতৃত্ব। ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায় ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণ: করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   


এসময় তিনি আরও বলেন, ৫৪ বছরের বাংলাদেশের রাজনীতিতে দেশপ্রেমের অভাব। এই বস্তা পঁচা রাজনীতিতে জনগণের অধিকার অগ্রধিকার দেওয়ার পরিবর্তে দলীয় নেতাকর্মীদের স্বার্থকে অগ্রধিকার দেওয়া হয়েছে। ক্ষমতাসীন দল বিরোধী দলকে দমন-নিপীড়নের সর্বোচ্চ জুলুম - নির্যাতন চালিয়েছে। এই ৫৪ বছরের রাজনীতিতে ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে সন্ত্রাস আর চাঁদাবাজের হাত বদল হয়ে যায়। কিন্তু সন্ত্রাস আর চাঁদাবাজ বন্ধ হয় না। ৫ আগস্ট আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর এই দেশ থেকে সন্ত্রাসী-চাঁদাবাজি বন্ধ হয়নি বরং সন্ত্রাস-চাঁদাবাজের হাত বদল হয়েছে। ক্ষমতায় যাওয়ার আগেই ঠিকাদারদের খাম ব্যতীত কোনো কাজ দেওয়া হয় না। এসব খাম কার বাসায় যায়, কোথায় যায় সবই আমাদের জানা আছে। আগামীর বাংলাদেশে আমরা খাম চালাচালি বন্ধ করবো। কোনো উন্নয়ন মূলক কাজে কোনো ঠিকাদারকে এক টাকাও কাউকে চাঁদা দিতে হবে না। কোনো ব্যবসায়ী কাউকে চাঁদা দিয়ে ব্যবসা করা লাগবে না। প্রত্যেকে নিজ নিজ ব্যবসা-বাণিজ্য স্বাধীনভাবে করার সুযোগ লাভের জন্য সন্ত্রাস আর চাঁদাবাজদের ব্যালটের মাধ্যমে বয়কট করতে হবে। তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। 


ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মো. আলাউদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. তরিকুল আলম মোল্লার পরিচালনায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]