বিশ্বনাথে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ১৩-০১-২০২৬ ১১:৫৪:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০১-২০২৬ ১১:৫৪:৪৫ পূর্বাহ্ন
সাইদুল ইসলাম বালাগঞ্জ সিলেট ক্রাইম রিপোর্টার প্রতিনিধি ::

সিলেটের বিশ্বনাথে থানা পুলিশের বিশেষ অভিযানে তিনটি মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
 
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন বেলায়েত হোসেন (৪৫)।
 
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতের অভিযানে উপজেলার দেওকলস এলাকা থেকে তাকে আটক করা হয়। বেলায়েত হোসেন দেওকলস আগ্নেপাড়া গ্রামের মৃত মজমিল মিয়ার ছেলে।
 
বিশ্বনাথ থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিআরভুক্ত তিনটি মামলায় সাজা পরোয়ানা জারি ছিল। এসব মামলায় তার বিভিন্ন মেয়াদে সাজা রয়েছে।
 
গ্রেপ্তার অভিযানে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।
 
আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]