রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসারসহ গ্রেফতার ৩৪

আপলোড সময় : ১২-০১-২০২৬ ১০:৪৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০১-২০২৬ ১০:৪৮:৩৪ অপরাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে যৌথ বাহিনীর অভিযান ‘অপারেশান ডেভিল হান্ট ফেইজ-২’- এর অভিযানে ৩৪ জনকে গ্রেফতার করেছে বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে, নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকা থেকে হানিফ মোহাম্মদ পলাশ (৪২), নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হানিফ পবা থানার কিসমতকুখন্ডী বুধপাড়া এলাকার জোনাব আলীর ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরে- বাংলা একেএম ফজলুল হক হলের সেকশন অফিসার এবং পবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 


তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ গুরুতর অভিযোগে রাবি সেকশান অফিসার ও আ’লীগ নেতা হানিফকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯জন, মাদক মামলার আসামি ৫জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৯ জন রয়েছেন।


গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com