ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল বিদ্যুতের এস.টি লাইন না করার দাবীতে সংবাদ সম্মেলন করেন উপজেলা ফিড মিল মালিকবৃন্দ।
রবিবার বিকালে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন ফিড মিল মালিকগণ উপস্থিত ছিলেন।
এসময় আফিয়া ফিড মিলের স্বত্বাধিকার নাজমুল হক বলেন, ডিজিটাল পোস্টপেইড মিটার প্রিপেইডে প্রতিস্থাপন না করার দাবী জানান। তিনি আরো বলেন আমরা গত বন্যার পর থেকে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এরপর থেকে আর কোনো ফিড মিল মালিক লাভ তো দূরের কথা আসল টাকাও উঠাতে পাচ্ছে না। এ অবস্থায় আমরা সকল ফিড মিল মালিকগণ সংবাদ সম্মেলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ মুহূর্তে বিদ্যুতের এস.টি লাইন না করার দাবী জানাচ্ছি।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলন চাষী ফিড মিলের স্বত্বাধিকার আবু ফয়সাল খান বলেন, দেশের এ অবস্থায় এখন ব্যাংক লোন করতে গেলেও যে পরিমাণ সুদের হার তাতে করে কোনো ফিড মিল মালিক এই মুহূর্তে বিদ্যুতের এস.টি লাইন করতে পারবে না। তাই আমরা ফিড মিল মালিকগণ সরকারের কাছে এটি না করার দাবী জানাচ্ছি।
সংবাদ সম্মেলন ভাই ভাই ফিড মিলের স্বত্বাধিকারী শাখাওয়াত হোসেন বলেন, আমরা ৩০ জন ফিড মিল মালিকগন আজ এ সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে সরকার ও বিদুৎ উন্নয়ন বোর্ডকে জানাতে চাই, গত বছরের বন্যার পর থেকে ফিড মিল ব্যবসায়ীরা পথে বসে গেছে। একজনও ফিড মিল মালিক এখন পযর্ন্ত আসল টাকাও তুলতে পাচ্ছে না। তাই এ মুহূর্তে বিদ্যুতের এস.টি লাইন না করার দাবী জানাচ্ছি।