বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা আলম বেপারী গ্রেপ্তার

আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৪:১৭:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৪:১৭:২০ অপরাহ্ন

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
 
বরিশালের বানারীপাড়ায় উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম বেপারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১১ জানুয়ারী) সকালে উপজেলার চাখারের সোনাহার গ্রামের বিএনপি নেতা ফারুক সিকদারের দায়েরকৃত চাঁদাবাজি মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


এর আগে শনিবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় সৈয়দকাঠী ইউনিয়নের নতুনহাঠ সংলগ্ন মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে পূর্ব সৈয়দকাঠী গ্রামের বাড়িতে ফেরার পথে ডেভিল হান্ট ফেজ-২'র অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। ###

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com