কুড়িগ্রামে চোর সন্দেহে এক তরুণকে পিটিয়ে হত্যা, আটক ৩

আপলোড সময় : ১০-০১-২০২৬ ১১:০০:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০১-২০২৬ ১১:০০:২১ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে চোর সন্দেহে অজ্ঞাত এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
 
শনিবার (১০ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাচ্চির ফারাজি পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ওই যুবক ফারাজি পাড়া এলাকায় চুরি করতে আসেন বলে সন্দেহ করা হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
 
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।  নিহত যুবকের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।
 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]