রাণীশংকৈলে দিনব্যাপী যুব ফোরাম সদস্যদের সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৫:১৪:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৫:১৪:৩৭ অপরাহ্ন
মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: 
 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আরডিআরএস ফেডারেশন যুব ফোরামের সদস্যদের নিয়ে সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।আর,ডি,আর,এস অফিসে পীরগঞ্জ-রাণীশংকৈল উপজেলার ২৫ জন যুবফোরামের সদস্য বৃহস্পতিবার(৮ জানুয়ারি) কর্মশালায় অংশগ্রহন করেন। 
 
সাংবাদিকতার মৌলিক ধারণা, সোর্স,সংবাদ সংগ্রহ লেখা, তথ্য যাচাই, নৈতিক সাংবাদিকতা হলুদ সাংবাদিকা,সামাজিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। 
 
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার আর ডি আর এস শশিউল ইসলাম। বিশেষ অতিথি মাইক্রোফিনান্স এরিয়া ম্যানেজার হামিদুল ইসলাম , কমিউনিটি মোবিলাইজার রবি নাথ রায়,প্রশিক্ষক হিসেবে ছিলেন রাণীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোবারক আলী। 
 
এসময় প্রশিক্ষক মোবারক আলী বলেন, যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সম্ভব। সমাজের ইতিবাচক পরিবর্তনে যুবকদের সাংবাদিকতা বিষয়ক দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে যুবকদের নেতৃত্ব ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরা কর্মশালাটি অত্যন্ত ফলপ্রসূ ও শিক্ষণীয় বলে মত প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com