নাটোরে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৬:৫০:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৭:০২:৪০ অপরাহ্ন

ওমর ফারুক খান, নাটার প্রতিনিধি:

নাটোরে আমগাছের ডালে গলায় ফাঁস দেয়া অবস্থায় জুয়েল হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে সদর উপজেলার পণ্ডিতগ্রাম এলাকায় একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জুয়েল পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। 

সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে জুয়েল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে বাড়ি না ফেরায় তার পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরদিন ভোরে স্থানীয়রা আমগাছের ডালে মাফলার ও রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় জুয়েলের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এটি হত্যা নাকি আত্মহত্যা তার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com