র‌্যাবের অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ১১টি এয়ারগান উদ্ধার।

আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৭:৫৩:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৭:৫৩:৩৩ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক
র‌্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ১১টি এয়ারগান উদ্ধার। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত ০৫ আগস্ট ২০২৪ ইং তারিখের পর থেকে অদ্যবধি র‌্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ৩৩টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ম্যাগাজিন-০৪টি, ৪৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ০১টি সাউন্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৩৯টি এয়ারগান উদ্ধার করেছে যা সর্বমহলে প্রশংসিত হয়েছে এবং সিলেট বিভাগীয় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করাকালে গত ০৪/০১/২০২৬ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ১৮.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন লচনা ইউনিয়নের সাতগাঁও চা বাগান গ্রামস্থ চা কন্যা ভাস্কর্য এর উত্তর পাশের ঝোপের মধ্যে এয়ারগান পাওয়ার সম্ভাবনা রয়েছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক সন্ধ্যা ১৯.৫৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশী করে ঝোপের মধ্য হতে ০২টি প্লাস্টিকের বস্তায় রক্ষিত পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়।


উক্ত এয়ারগানগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি, এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৩। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ১১টি এয়ারগান জিডি মূলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com