গৌরীপুর তাঁতীলীগের আহ্বায়ক কদ্দুস গ্রেফতার

আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৫:৩৭:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৫:৩৭:৫৬ অপরাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে জুলাই আন্দোলনের মামলায় তাঁতীলীগ নেতা রানা আহমেদ কদ্দুসকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, রানা আহমেদ কদ্দুস গৌরীপুর উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক। তিনি উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামের আব্দুল বারেকের ছেলে। রোববার রাতে খান্দার গ্রামে অভিযান চালিয়ে কদ্দুসকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে গৌরীপুর ও পুর্বধলা উপজেলার সীমান্তবর্তী শ্যামগঞ্জ বাজারে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সহিংসতার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সোমবার দুপুরে তাকে গৌরীপুর থানা থেকে আদালতে প্রেরণ করা হয়। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, তাঁতীলীগ নেতা কদ্দুসকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com