বাঘায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০২:১৭:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০২:১৭:৫৮ অপরাহ্ন
মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে নিজ বাড়িতে ঢুকে সোহেল রানা (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী ও মেয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোহেল রানা ওই এলাকার কালু মন্ডলের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতে সোহেল রানা তার স্ত্রী ও সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি সোহেলের পেটে লাগে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে তার স্ত্রী ও মেয়ে আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়। বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যে আসামী গ্রেপ্তার হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com