ফেনী-২ আসনে ভিপি জয়নাল, একরাম ও মঞ্জুসহ ৯ জনের মনােয়নপত্র বৈধ ঘোষণা।

আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৯:৫৮:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৯:৫৮:৪৪ অপরাহ্ন
জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি

ফেনী-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ্ব মাও.একরামুল হক ভূঁইয়াসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে মোট ১৪ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা প্রশাসন।


রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রার্থীদের উপস্থিতিতে বৈধ ও অবৈধ ঘোষিত প্রার্থীদের নাম প্রকাশ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক। 
হলফনামায় স্বাক্ষর না থাকা, ট্যাক্স রিটার্ন জমার প্রমাণ না থাকা এবং ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের গরমিলসহ বিভিন্ন ত্রুটির কারণে ৫ জন প্রার্থীর আবেদন বাতিল

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com