রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে সংঘটিত ধর্ষণ মামলার আসামী মো: সাদ্দাম প্রমানিক (৩৩)'কে গ্রেফতার করেছে র‌্যাব।*

আপলোড সময় : ০১-০১-২০২৬ ১১:৩৯:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০১-২০২৬ ১১:৩৯:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

 রাজবাড়ীর জেলার গোয়ালন্দ ঘাটে সংঘটিত মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি মো: সাদ্দাম প্রমানিক (৩৩)’কে লক্ষীপুর জেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৫.৩০ ঘটিকার সময় ভিকটিম (১৪) এর বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামি মো: সাদ্দাম প্রমানিক গোপনে ঘরে প্রবেশ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের নানী রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানার পর আসামি আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব-১০ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১১ এর সহযোগিতায় লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন কুশখালী এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামি মো: সাদ্দাম প্রমানিক (৩৩), পিতা- মো: মুজাই @ মোজাফ্ফর প্রমানিক, সাং- পশ্চিম উজান চর, থানা- গোয়ালন্দ ঘাট, জেলা- রাজবাড়ী। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানার মামলা নং- ১৭, তারিখ- ২৬/১২/২০২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) অনুযায়ী মামলা রয়েছে।

। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।V
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com