পটুয়াখালী-৩ নুর-হাসান মামুনসহ ৫ জনের মনোনয়ন পত্র বৈধ

আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৫:৪১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৫:৪১:৫৭ অপরাহ্ন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: 
পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনসহ ৫ জনের মনোনয়ন পত্র বৈধ। অপর দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাছাইয়ে বাতিল করেছেন রিটার্ন কর্মকর্তা। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী ডিসি অফিসের সম্মেলন কক্ষে সকল প্রার্থীর উপস্থিতিতে জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার  ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এ বাছাই করেন।

 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া পটুয়াখালী-৩ আসনে মোট প্রার্থী ছিলেন ৭ জন। এর মধ্যে দুইজনের মনোনয়ন পত্র বাতিল হয় এবং ৫জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক  ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বাতিল হলো স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু ও আরেক স্বতন্ত্র প্রার্থী এস এম ফজলুল হকের মনোনয়ন পত্র যাচাই বাছাই পর্বে বাতিল হয়।


এদিকে এ আসনে নির্বাচনী মাঠে লড়বেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর মু. শাহ্ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো: আবু বক্কর সিদ্দিকী, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, গণঅধিকার পরিষদের আরেক প্রার্থী শহীদুল ইসলাম ফাহিম। বিএনপি থেকে বহিষ্কার হওয়া স্বতন্ত্র প্রার্থী হাসান মামামুন।


জেলা রির্টানিং অফিসার সূত্রে জানা গেছে, স্বতন্ত্র দুই প্রার্থী মিজানুর রহমান বাবু ও এস এম ফজলুল হকের কাম্য সংখ্যক ভোটার দেখাতে না পারায় মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com