মনোনয়নপত্র দাখিল শেষে আরিফুল হক নিরপেক্ষ ও স্বচ্ছ পরিবেশ তৈরী করলে সারাদেশে ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব হবে

আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৭:১০:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৭:১০:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়পত্র দাখিল করলেন বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আজ সোমবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ সারওয়ার আলমের কাছে মনোয়নপত্র দাখিল করেন তিনি। এসময় উপস্থিত গণমাধ্যমের সাথে মনোনয়ন দাখিল প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষ অত্যন্ত সচেতন, তারা এলাকার উন্নয়নে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। শুধু সিলেট ৪ আসন নয়, নিরপেক্ষ ও স্বচ্ছ পরিবেশ তৈরী করলে ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব ঘটবে সারাদেশে। তিনি আরো বলেন, তারেক রহমানের নিরাপদ বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। নির্বাচনী এলাকায় রাস্তাঘাটের বেহাল দশার কথা উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট ৪ আসনে এক ভোট কেন্দ্র থেকে অন্য কেন্দ্রের দুরত্ব অনেক বেশি। যাতে আমার বিশাল নির্বাচনী এলাকার বয়:বৃদ্ধ নারী-পুরুষ সহজে ভোট কেন্দ্রে আসতে পারেন এবং নিরাপদে ভোট দিয়ে চলে যেতে পারেন সেই ব্যবস্থা নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব। কারন দুর্গম এলাকায় রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থা প্রধান বাধা। সেই বাধা বাস্তবিক বিবেচনায় লাঘব না করলে ভোট গ্রহন অসম্ভব হয়ে দাঁড়াবে। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, গোয়াইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, এডভোকেট নুরুল হক, সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, সিলেট জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক স্টালিন তারিয়ান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com