বান্দরবান জামায়াতের মজলিসে শুরার বৈঠকের পক্ষ থেকে সরকারের প্রতি আহবান আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকারের নিকট থেকে সকল দল ও প্রার্থীর প্রতি বৈষম্যহীন আচারণ করতে হবে- এস এম আবদুচ ছালাম আজাদ

আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০২:০৪:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০২:০৪:১০ পূর্বাহ্ন
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

শনিবার  ২৭ ডিসেম্বর-২৫ইং বিকাল ৩ টা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার ২০২৫ সালের সর্বশেষ জেলা মজলিশে শুরার বৈঠক  জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদ এর সভাপতিত্ব জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়াল এর পরিচালনায় জেলা মজলিসে শুরার বৈঠকে পবিত্র কুরআনে হাকিম থেকে তেলাওয়াত করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আবু নাছের। উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদ। তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকারে পক্ষ থেকে সকল দল ও প্রার্থীর প্রতি বৈষম্যহীন আচরণ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী সকল স্তরের দায়িত্বশীলদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

 এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ নং আসনে দাঁড়ি পাল্লার বিজয়ের জন্য পার্বত্য জেলা বান্দরবানের প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। জেলা শুরা বৈঠকে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ নং আসনের জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী এড. মুহাম্মদ আবুল কালাম,  আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম মোস্তফা তাজ,  জেলা যুব ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম,  জেলা জামায়াতের মানব সম্পদ সম্পাদক বশর মাহমুদ,  জেলা জামায়াতের অফিস সম্পাদক আশরাফুল ইসলাম,  পৌর জামায়াতের আমীর মাওলানা হারুনুর রশিদ,  সদর উপজেলা আমীর এড. মো: সোলাইমান, নাইক্ষ্যংছড়ি উপজেলার ভারপ্রাপ্ত আমীর মো: আবু নাছের, লামা উপজেলা আমীর কাজী মো: ইব্রাহিম,  আলীকদম উপজেলা আমীর মাওলানা মাশুক এলাহী,  রোয়াংছড়ি উপজেলা সভাপতি এড.  মুহাম্মদ শাহাদাত হোসেন সহ জেলা শুরার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]