নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তালতলা জগৎপুরে যুব সমাজের উদ্যোগে আয়োজিত T10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৩টায় তালতলা জগৎপুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় তালতলা সরকার বাড়ি একাদশ ও আড়াইবাড়ি মায়ের দোয়া একাদশ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর কসবা উপজেলা নায়েবে আমীর মাওলানা শিবলী নোমানী, উপজেলা সেক্রেটারি গোলাম সারোয়ার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সেক্রেটারি শামীম রেজা, জামায়াত নেতা আমীর হোসাইন সাঈদী ও দ্বীন ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালতলা জগৎপুর জামায়াতের সভাপতি জয়দুল হোসেন।
খেলায় টস জিতে প্রথমে ব্যাট করে আড়াইবাড়ি মায়ের দোয়া একাদশ নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। জবাবে ১২৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে তালতলা সরকার বাড়ি একাদশ নির্ধারিত ওভার শেষে ১১৭ রান করতে সক্ষম হয়। ফলে আড়াইবাড়ি মায়ের দোয়া একাদশ ১০ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে একটি ফ্রিজ এবং রানার্স আপ দলের হাতে একটি স্মার্ট টিভি তুলে দেন প্রধান অতিথি আতাউর রহমান সরকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি তরুণদেরকে সৎ,যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার আহবান জানান।