রাজশাহী পর্যটন বারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০৩:৫৭:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০৩:৫৭:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লেট নাইট অনুমোদন না থাকা সত্ত্বেও রাত ১১টার পর চড়া দামে মদ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে।
 সরকারি আইন অনুযায়ী ২১ বছরের কম বয়সীদের কাছে মদ বিক্রি নিষিদ্ধ হলেও, এখানে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের কাছে অবাধে মদ বিক্রি করা হচ্ছে। এর ফলে সামাজিক অবক্ষয় ও সড়ক দুর্ঘটনা বাড়ছে।
রাত ১১টার পর বোতলপ্রতি ২০০-৩০০ টাকা এবং উৎসবের দিনগুলোতে ২০-৩০% অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে বলে একাধিক ক্রেতার সাথে কথা বলে জানা গেছে।
বাইরের খাবার নিষিদ্ধ করে ভেতরে নিম্নমানের খাবার (যেমন চানাচুর/বুট) ৩-৪ গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে।
ম্যানেজার সাইদুর বিগত সরকারের রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনকে ম্যানেজ করে অনিয়ম চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে সুদের ব্যবসার অভিযোগও রয়েছে।
কর্মকর্তা রাজ্জাক বিগত সরকারের নেতাদের সাথে ঘনিষ্ঠতার ভয়ভীতি দেখাতেন। ৫ আগস্টের পর ফেসবুক থেকে ছবি ডিলিট করলেও তার রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
উপপরিচালক (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর) মেহেদি হাসান তিনি নিশ্চিত করেছেন, ওই বারের গভীর রাত পর্যন্ত মদ বিক্রির কোনো অনুমোদন নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
পরিদর্শক (ক সার্কেল) তিনি আগামীকাল শনিবার থেকে অনুসন্ধান শুরু করার কথা জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, প্রশাসনিক নজরদারির অভাব এবং রাজনৈতিক প্রভাবের কারণেই এই বারে দীর্ঘদিন ধরে এমন নিয়মবহির্ভূত কর্মকাণ্ড চলে আসছে।#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com