দেবীগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৩:৩৪:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৩:৩৪:২৬ অপরাহ্ন
মোঃ আকতারু জ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:


পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টায় দেবীগঞ্জ থানা চত্বরে ১০৮ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য ও পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনিরুজ্জামান চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা কমিটির সদস্য জয়নাল আবেদিন ও বাবুল হক, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ রায়, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন এবং দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পঞ্চগড় রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য মোশাররফ হোসেন বলেন, “আমরা সমাজের ইতিবাচক পরিবর্তন চাই। রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে প্রতি বছর শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গ্রাম পুলিশ সদস্যরা তৃণমূল পর্যায়ে থেকে মানুষের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ বছর দেবীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।”

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com