মনোনয়ন ফরম সংগ্রহ করেই গণসংযোগে এনসিপি প্রার্থী

আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০২:৩৯:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০২:৩৯:৪৭ অপরাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আশরাফুল ইসলাম সেলিম ওরফে  কবি সেলিম বালা। মঙ্গলবার দুপুরে তিনি গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পরপরই শাপলা কলি প্রতীক নিয়ে গণসংযোগে নামেন তিনি। এ সময় তিনি উপজেলার মুখুরিয়া বাজার, পালুহাটি বাজার ও শাহগঞ্জ বাজারের বিভিন্ন ছোট-বড় দোকানপাটে যান। সাধারণ মানুষ, অটো ও সিএনজি চালক এবং যাত্রীসাধারণের সঙ্গে কথা বলে দোয়া ও ভোট প্রত্যাশা করেন।
গণসংযোগকালে আশরাফুল ইসলাম সেলিম বলেন, “গ্রামের মানুষের জন্য কিছু করার পরিকল্পনা থেকেই নির্বাচনে আসা। আজ শাপলা কলি প্রতীকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমার রাজনীতি গরিব ও সাধারণ মানুষের উন্নয়নকে কেন্দ্র করেই। এনসিপি থেকে মনোনয়ন নিয়ে আমি বিশ্বাস করি, এই মনোনয়ন গৌরীপুরবাসীর স্বপ্ন পূরণে ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “যেখানেই যাচ্ছি, মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। দীর্ঘদিনের রাজনৈতিক বাস্তবতা থেকে মানুষ পরিবর্তন চায়।”
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান,  যুগ্ম সমন্বয়কারী আশিক পাঠান,  সদস্য তাজুল ইসলাম শুভ, জিল্লুর রহমান টিটু, হুমায়ুন কবীর,  তানিম, পাপন, কাওসার, ইশকান্দর, মাসুম, উজ্জ্বল, আকিব, বুকাস, রবিন, শাহারুফ, আকিকুল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]