রাতে জেগে উঠে মাটি কাটার সিন্ডিকেট বুড়িচংয়ে ফসলী জমির উর্বর মাটি যাচ্ছে নির্মানাধীন বাড়ী ও ইট ভাটায়

আপলোড সময় : ২২-১২-২০২৫ ১০:১২:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১২-২০২৫ ১০:১২:২৩ অপরাহ্ন
মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

শীতের রাত। ড্রাম ট্রাক্টর ও চাষের ট্রাক্টরের শব্দে সড়কের পাশের  মানুষের ঘুম হারাম করে দিয়েছে। রাত যতই বাড়তে থাকে সড়কে ততই ট্রাক্টরের চলাচল বাড়তে থাকে। বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফসলের মাঠের মাটি ড্রেজার দিয়ে কেটে ঘর বাড়ী নির্মাণের জন্য নেওয়া হচ্ছে। রাত হলেই মাঠে মাঠে ফসলী জমির উর্বর মাটি কাটার উৎসব শুরু হয়। বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকার পাহাড়ের মাটি কাটার উৎসব শুরু হয়। বিভিন্ন ইটের ভাটার মাটির জোগান দেওয়া হয় বিভিন্ন ফসলী জমি টপ সয়েল দিয়ে।
বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের পূর্বহুড়া গ্রামের ফসলী মাঠ থেকে প্রতি রাতে হালচাষের ট্রাক্টরের মাধ্যমে নিয়ে বিভিন্ন জনবসতী এলাকায় বাড়ী নির্মাণ করার জন্য ভরাট করা হয়। স্থানীয় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে এবং রাস্তায় মাটি ফেলার কথা বলে একটি মাটি কাটার সিন্ডিকেট প্রতিনিয়তই মাটি কাটছে। পূর্বহুড়া গ্রামের এক কৃষক বলেন, রাতে আমাদের ফসলী জমি জোরপূর্বক কেটে নিয়ে যায়। বাঁধা প্রদান করলে প্রাণে মেরে ফেলার হুমদি ধামকি প্রদান করে। এই জমিতে ধান উৎপাদন করে আমার সংসার চলে। এখন আমি কোথায় যাবো, কার কাছে বিচার চাইবো। বুড়িচং উপজেলা রাজাপুর ইউনিয়নের বারেশ্বর গ্রামের জাকির, হোসেন, এবং বুড়িচং পৌরসভার পূর্ণমতি গ্রামের জাহাঙ্গীর এর নেতৃত্বে দরিয়াপাড়ের পূর্বপাশে এবং বারেশ্বর দক্ষিণপাশে মাঠে কয়েকটি ড্রেজার মেশিন পরিচালিত হচ্ছে। একই উপজেলার রাজাপুর ইউনিয়ন বারেশ্বর গ্রামের নাবু ও ওহাব মেম্বারের নেতৃত্বে বারেশ্বর উত্তর মাঠে ৪টি ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি কাটা হচ্ছে। বুড়িচং পৌরসভার মাহাবুব পৌরসভার কয়েকটি গ্রামের বিভিন্ন ফসলের মাঠের মাটি কাটে নষ্ট করছে।

 বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর সুমন নামের এক ব্যক্তি গত এক বছর যাবত  প্রায় এক একর জমির মাটিকাটি নিয়ে গেছে তিনটি অবৈধ ড্রেজার মেশিন দিয়ে। দক্ষিণ শ্যামপুরের সুমন, জগতপুর গ্রামের মাহাবুব, পূর্ণমতি গ্রামের জাহাঙ্গীর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনে রাতে অনবরত ড্রেজার দিয়ে মাটি কেটে মাঠের পর মাঠে জলাশয়ে পরিণত করছে। শংকুচাইল বাজারের উত্তর পাশের হবে হিন্দরী ব্রীজ পশ্চিম পাশের মাঠ থেকে ভেকু ও ট্রাক্টরের মাধ্যমে রাতে মাটি কাটা হয়।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, অতি দ্রুতই ফসলী মাঠের মাটি কাটা বন্ধ করার জন্য অভিযান পরিচালনা করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com