কাউখালীতে বেগম খালেদা জিয়া ও শহীদ হাদীর স্মরণে বিশেষ প্রার্থনা

আপলোড সময় : ২১-১২-২০২৫ ০২:৩৬:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৫ ০২:৩৬:৩৫ অপরাহ্ন
কাউখালী  প্রতিনিধি।

পিরোজপুরের কাউখালীতে রবিবার (২১ ডিসেম্বর) সকাল দশটায় উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে, বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর স্মরণে হিন্দু সম্প্রদায়ের অধ্যুষিত এলাকা আমরাজুড়ী ইউনিয়নের ৩নং রোঙ্গাকাঠি ওয়ার্ডে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

রোঙ্গাকাঠী মন্দিরের সামনে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি'র সভাপতি তন্ময় কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা যুবদল নেতা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক পল্লব সিকদার, ইউনিয়ন বিএনপি'র সভাপতি ইকবাল হোসেন, ওয়ার্ড বিএনপি'র নেতা সুখরঞ্জন, ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক উজ্জ্বল মজুমদার, সুজন মিস্ত্রি,  রিতা রানী মন্ডল,শোভা রানীসহ এলাকাবাসী ।

এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে বিশেষ প্রার্থনা করা হয়েছে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com