নিজস্ব প্রতিবেদক
র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ২০.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন কায়েমপুর বাজার এলাকায় অবস্থানকালে গত ২০/১২/২০২৫ খ্রি. তারিখ আনুমানিক রাত ১৯.৪০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন কায়েমপুর ইউপির জগন্নাথপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা ক্রয়- বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক ২০.০৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। অতঃপর তার বসত ঘরের পূর্ব পাশে বাথরুমের ছাদের উপর তল্লাশি করে ১০টি বান্ডিলে নীল পলিথিনের উপর খাকী রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২০.৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি- মোঃ মালেক মিয়া (৪০), পিতা- আব্দুল কাদের, সাং- জগন্নাথপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।