বিপুল পরিমাণ ফেনসিডিল (WINCEREX) উদ্ধার করেছে র‍্যাব

আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৭:৩৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৭:৩৭:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরার কলারোয়া থেকে ৩৫১ (তিনশত একান্ন) বোতল ফেনসিডিল (WINCEREX) উদ্ধার করেছে র‍্যাব-৬। মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। 


এরই ধারাবাহিকতায় অদ্য ২০/১২/২৫ তারিখ সকাল ৭:৩০ ঘটিকার সময় র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন চন্দনপুর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৩৫১ (তিনশত একান্ন) বোতল ভারতীয় ফেনসিডিল (Wincerex) উদ্ধার করেছে। এ সময় অভিযান পরিচালনাকারী র‍্যাব দলের উপস্থিতি টের পেয়ে আসামি ১। ফারুক (৩৫), পিতা: খালেক, ২। দেলোয়ার হোসেন, পিতা: মৃত আরশাদ, উভয় সাং: চন্দনপুর, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরাদ্বয় পলায়ন করে।


উদ্ধারকৃত সর্বমোট ৩৫১ (তিনশত একান্ন) বোতল ভারতীয় ফেনসিডিল (Wincerex) উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ পলায়নকৃত আসামিদের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com