ভালুকায় শ্রমিকদলের মানবিক উদ্যোগ শীতার্তদের মাঝে কম্বল বিতরন

আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০১:০২:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০১:০২:০৪ পূর্বাহ্ন
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-

ময়মনসিংহের ভালুকায় অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় শীতের কনকনে ঠান্ডায় অসহায় মানসিক ভারসাম্যহীন নারীকে কাপড়হীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তীব্র শীতে হৃদয়বিদারক ওই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দ্রুতই মানুষের দৃষ্টি আকর্ষণ করে।


পোস্টটি নজরে আসার মাত্র এক ঘণ্টার মধ্যেই ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। তিনি তাৎক্ষণিকভাবে শীতবস্ত্র কিনে ওই নারী সহ অন্যান্য শীতার্তদের প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করেন।


তাঁর এই মহতী উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসার কারে এবং সমাজে মানবিক সহায়তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়।


এলাকাবাসীর প্রত্যাশা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। 


এসময় উপস্থিত ছিলেন অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, কার্যকারী সভাপতি আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ আবু সাইদ, মল্লিকবাড়ি ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কায়সার আহামেদ চঞ্চল, 


মল্লিকবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহবায়ক মামুন মিয়া, শ্রমিক নেতা খোকন মিয়া, শ্রমিক নেতা সুমন পাঠানসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com