বোয়ালখালী প্রেস ক্লাবের বিজয় দিবসের পুষ্পমাল্য অর্পণ

আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৩:৫১:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৩:৫১:৩৭ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা 

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পমাল্য অর্পণ শেষে উপস্থিত নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সহ-সভাপতি অধীর বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম,অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, সদস্য এম মনির চৌধুরী রানা, শাহ আলম বাবলু,  খোরশেদ আলম, শাহেদ হোসেন ছোটন, তাজুল মানিক, বিপ্লব জলদাশ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com